এপ্রিল ২৬, ২০২১, ০৩:২৮ পিএম
মহামারি করোনাভাইরাসের মধ্যেও জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হল অস্কার পুরস্কারের ৯৩তম আসর।অস্কার ২০২১ অনুষ্ঠান দু’টো ভেন্যুতে সরাসরি অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ডলবি থিয়েটারে নয়, লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনেও তা হচ্ছে। দর্শকের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া উপস্থিত তারকা ও সঞ্চালকরাও কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অংশ হয়েছেন। এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে নোমাডল্যান্ড।

এবারের মনোনয়ন নিয়ে যেমন চমক ছিল, পুরস্কারেও প্রায় সেটাই বজায় রইল। প্রথম অ-শ্বেতাঙ্গ নারী হিসেবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন ক্লোই ঝাও। তাঁর পরিচালিত ছবি ‘নোমাডল্যান্ড’ পেল সেরা ছবির শিরোপাও।
অস্কারের ইতিহাসে ঝাও দ্বিতীয় মহিলা পরিচালক। তাঁর আগে ‘হার্ট লকার’ ছবির জন্য অস্কার পান ক্যাথরিন ভিগল। ইতিহাস গড়লেন আর এক এশীয় মেয়ে ইয়ুন ইয়ু-জুং। ‘মিনারি’ ছবির জন্য পেলেন সেরা সহ অভিনেতার (মহিলা) পুরস্কার।
নোমাডল্যান্ড ছবির তারকা ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড মহিলা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। এই তিনবার সেরার শিরোপা জিতে ড্যানিয়েল ডে-লিউইসের রেকর্ড ছুঁলেন তিনি। প্রয়াত চ্যাডউইক বসম্যান নয়, ‘দ্য ফাদার’ ছবির জন্য সেরা অভিনেতার (পুরুষ) পুরস্কার পেলেন বর্ষীয়ান অভিনেতা অ্যান্থনি হপকিন্স।
এ বছর গাদাগাদা পুরস্কার পাওয়া ড্যানিয়েল কালুয়া ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা’ ছবির জন্য সেরা সহ অভিনেতার (পুরুষ) শিরোপা জিতলেন।
দিনের প্রথম অস্কার খেতাব জেতেন এমারাল্ড ফেনেল, সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে ‘প্রমিসিং ইয়ং ওম্যান’ ছবির জন্য। সেরা ‘অ্যাডাপ্টেড’ চিত্রনাট্যের খেতাব পায় দ্য ফাদার। এই বিভাগেই নমিনেশনে ছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি। সেরা বিদেশি ছবির পুরস্কার পেয়েছে ডেনমার্কের ছবি ‘অ্যানাদার রাউন্ড’।
একনজরে অস্কারের সেরা তালিকা:
সেরা ছবি : নোমাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোমাডল্যান্ড)
সেরা অভিনেতা: অ্যান্টনি হপকিনস (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্র্যান্সিস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা)
সেরা সহ-অভিনেত্রী: ইউন ইয়হ জং (মিনারি)
সেরা মৌলিক চিত্রনাট্য: এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উওম্যান)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ক্রিস্টোফার হ্যাম্পটন অ্যান্ড ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: সোল
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা তথ্যচিত্র (ফিচার): মাই অক্টোপাস টিচার (নেটফ্লিক্সের)
সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র: কোলেট (আমেরিকান)
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ
সেরা অরিজিনাল স্কোর: সোল
সেরা অরিজিনাল সং: ‘ফাইট ফর ইউ’ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা)
সেরা আবহ: সাউন্ড অফ মেটাল
সেরা প্রোডাকশন ডিজাইন: ম্যাঙ্ক
সেরা সিনেম্যাটোগ্রাফি: এরিক মেসার্সমিডট (ম্যাঙ্ক)
সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিং: সার্জিও লোপেজ-রিভেরা, মিয়া নিল এবং জামিকা উইলসন (মা রেনে’স ব্ল্যাক বটম)
সেরা পোশাক সজ্জা: অ্যান রথ (মা রেনে’স ব্ল্যাক বটম)
সেরা সম্পাদনা: মিকেল ই জি নেলসন (সাউন্ড অফ মেটাল)
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: টেনেট (পরিচালনায় ক্রিস্টোফার নোলান)
সূত্র: স্টারডাস্ট, টাইমস অব ইন্ডিয়া