আইসিইউতে কিংবদন্তি অভিনেত্রী কবরী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ০৫:১৪ পিএম

আইসিইউতে কিংবদন্তি অভিনেত্রী কবরী

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তার। ফলে আজ দুপুর আড়াইটায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে তাকে।

করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে আইসিইউ শয্যা খালি না হওয়ায় দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন। তিনি গণমাধ্যমে জানান, 'ম্যাডামের শারীরিক অবস্থা ভালো নেই। ভোররাত থেকে ম্যাডামের অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছিলো। অবশেষে তাকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।'

প্রসঙ্গত, ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর। 'নীল আকাশের নিচে', 'ময়নামতি', 'ঢেউয়ের পর ঢেউ', 'পরিচয়', 'অধিকার', 'বেঈমান', 'অবাক পৃথিবী', 'সোনালী আকাশ', 'অনির্বাণঃ, 'দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।

 

Link copied!