আগামীকাল ৭৪ জন শিল্পী নিয়ে ‘দিন দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৫:৫৯ পিএম

আগামীকাল ৭৪ জন শিল্পী নিয়ে ‘দিন দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা!

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি এবার  ৭৪ জন শিল্পীকে নিয়ে সিনেমাটি দেখার ঘোষণা দিলেন অনন্ত জলিল।

সোমবার (১৮ জুলাই) যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন চলচ্চিত্রটির ৭৪ জন শিল্পী। আজ এক ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে সিনেমাটি দেখব। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।’’

তিনি আরও বলেন, “দুঃখের বিষয় এই যে শাকিব খান এবং আরও দুই-তিন জন শিল্পী দেশে নেই, যদি তারা দেশে থাকতো তাহলে তাদেরকে নিয়েও মুভিটি একসাথে দেখা যেত। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। এভাবেই আমাদের এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবাসা দিয়ে অনুপ্রাণিত করবেন আশা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সবাই আমন্ত্রিত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল সন্ধ্যা ৭টায়, যমুনা ব্লক ব্লাস্টারে। ধন্যবাদান্তে। অনন্ত–বর্ষা।”

v3JwyaZ

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি।

Link copied!