তরুণ প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী নাজু আখন্দ। রবিবার রাত ১০টায় এনিগমা মাল্টি মিডিয়ার ‘আজ গানের দিন’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গাইবেন এই কণ্ঠশিল্পী। তার শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য গানগুলো এ অনুষ্ঠানে গেয়ে শোনাবেন নাজু। দর্শক সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এনিগমা মাল্টিমিডিয়ার ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে।
এনিগমা মাল্টিমিডিয়ার আয়োজনে ‘আজ গানের দিন’ সঙ্গীতানুষ্ঠানটি প্রতি রবিবার রাত ১০টায় সরাসরি প্রচারিত হয়।
প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমায় ২০০১ সালে প্রথম প্লেব্যাক করার মধ্য দিয়ে পেশাগত সঙ্গীত জীবনের পথচলা শুরু নাজু আখন্দের। এ গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে ২২৩টি গান প্লেব্যাক করেছেন এ শিল্পী। বেশ কয়েকটি একক অ্যালবামও করেছেন।