আজ থেকে চরকিতে ‘রেহানা’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ১০:২৫ এএম

আজ থেকে চরকিতে ‘রেহানা’

আজ থেকে চরকিতে দেখা যাবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি ঘরে বসেই দেখার সুযোগ করে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। নুভিস্তা ফার্মার নিবেদনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত আটটায় মুক্তি পাচ্ছে ছবিটি।

২০২১ সালে সিনেমাটি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে দেশের দর্শকের আগ্রহ বাড়ে। 

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “সিনেমা হলের পরে চরকিতে এক্সক্লুসিভ রিলিজ হচ্ছে ছবিটি। দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।”

Link copied!