আজ মিমের বিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ১২:১৮ পিএম

আজ মিমের বিয়ে

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অভিনয়শিল্পী মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আজ মঙ্গলবার। এতে উপস্থিত থাকবেন মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনেরা। 

এদিকে বিয়ের অনুষ্ঠানের আগে দুই দিন মিমের গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানেও দুই পরিবারের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন। সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মের রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অনেকদিন ধরেই গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Link copied!