আবারও বিয়ে করতে চান মুনমুন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৯:৪৪ পিএম

আবারও বিয়ে করতে চান মুনমুন

১৯৯৭ সালে এহতেশাম পরিচালিত 'মৌমাছি' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন মুনমুন। চট্টগ্রামের মেয়ে মুনমুন। বাবার চাকরিসূত্রে তার জন্ম হয়েছে ইরাকে। ৭ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন তিনি। পড়াশোনা করেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। তখন থেকেই সিনেমায় শাবনাজ, শাবনুরকে দেখে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন মুনমুন। ১৯৯৬ সালে 'ও' লেভেল শেষ করে এক বছরের মধ্যে সিনেমা জগতে চলে আসেন তিনি। তবে আলোচনায় এসেছে 'টারজান কন্যা' সিনেমা দিয়ে। তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল 'রানী কেন ডাকাত' সিনেমাটি। 

munmun

কিন্তু ২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি এবং চলে যান যুক্তরাজ্যে। তিন বছরের মাথায় ২০০৬ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর দেশে ফিরে এসে আবারো কাজ শুরু করেন তিনি। কাজের মাঝে পরিচয় হয় মোশাররফ হোসেনের সাথে। ২০০৯ সালে বিয়ে করেন তারা। তাদের দুটি ছেলে রয়েছে সালমান এবং যশ। কিন্তু গতবছর লকডাউনে বিচ্ছেদ হয় তাদের। 

মুনমুন জানিয়েছেন, সন্তান নেয়ার পর থেকেই কলহ শুরু হয়েছিল তাদের। তিনি দাবি করেন তার স্বামী সন্তান নিতে চায়নি। তাদের প্রথম সন্তান জন্মের পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। করোনা পরিস্থিতির জন্য তার সকল শো বন্ধ হয়ে গেলে অর্থসংকটে পড়েন তিনি। কিন্তু তখন থেকে তার এবং তার সন্তানদের কোন খবর নেয়নি মোশাররফ। সেই থেকেই বিচ্ছেদ হয় তাদের। এখন দুই ছেলে নিয়ে একাই থাকছেন মুনমুন। সংসার নিয়ে আর কোন কষ্ট নেই তার।

Munmun 3

কিন্তু সম্প্রতি তিনি জানিয়েছেন, নতুন করেন সংসার করার পরিকল্পনা আছে তার। মনের মতো গোছানো কোন ছেলে পেলে তিনি বিয়ে করবেন। তিনি জানিয়েছেন, জীবন কখনও কারো জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।'

তিনি মনে করেন শিল্পীদের জীবন একটু এলোমেলো হবেই৷ এরপরও শিল্পীরা স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। তাই বিয়েটা তিনি ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছেন। 

Link copied!