আবারো জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া!

শোবিজ ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ০৪:১৭ পিএম

আবারো জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া!

‘ক্যাসিনো’র রেশ কাটতে না কাটতেই এবার নতুন লুকে হাজির হলেন চিত্রনায়ক নিরব। ‘সুস্বাগতম’ নামক নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এ সিনেমার জন্য লম্বা চুল ও দাড়ি কেটে ফেলেছেন তিনি। সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। 

শফিকুল আলমের পরিচালনায় এতে দ্বিতীয়বারের মতো জুটি হলেন নিরব ও স্পর্শিয়া। এর আগে তারা ‘ফিরে দেখা’- ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। স্পর্শিয়ার স্বপ্ন তিনি পাইলট হবেন। এই স্বপ্ন নিয়েই রাত-দিন একাকার করে ফেলছেন। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘সুস্বাগতম’। 

জানাগেছে, রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে হচ্ছে ছবিটির শুটিং। এ ছবির কাজ প্রসঙ্গে বলতে গিয়ে নিরব বলেন, এ ছবিতে আমাকে দু’টি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। আর এ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। 

Link copied!