আমি মামলা করব: জায়েদ খান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২২, ১০:৪০ এএম

আমি মামলা করব: জায়েদ খান

চলচ্চিত্র সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন বলে দাবি করেছেন সাধারণ সম্পাদক পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। 

রবিবার বিকালে একটি স্ক্রিনশট ফাঁস করে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এ চিত্রনায়িকা।

তবে জায়েদ খানের দাবি, স্ক্রিনশটটি তার নয়; এটি সুপার এডিট করা। এতে করে তাকে মানহানি করা হয়েছে দাবি করে জায়েদ খান নিপুণের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উচ্চপর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। এর পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিপাড়া উত্তাল হয়ে ওঠে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান বলেন, “এটি সম্পূর্ণ বানোয়াট। সুপার এডিটেড। আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তার পর ছেড়ে দিয়েছে। আমি ওই দিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।”

Link copied!