আর্জেন্টিনার জয়ে পরীমণির অবাক কাণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২২, ০৩:৩৭ পিএম

আর্জেন্টিনার জয়ে পরীমণির অবাক কাণ্ড

ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে বিশ্ববাসী। বাদ নেই ঢালিউডের তারকারাও। তাঁদের মধ্যেও বিভিন্ন সময় দেখা যায় উন্মাদনা। এই তালিকায় সব চেয়ে এগিয়ে আছেন মেসির অন্ধভক্ত পরীমণি।

সোশ্যাল মিডিয়ায় ফুটবল নিয়ে সরব পরী। পরীমণি আর্জেন্টিনা অন্ধভক্ত। আর্জেন্টিনার প্রতিটি খেলাতেই পরীমণিকে ফেসবুকে পোস্ট কর‍তে দেখা যায়। মেসির জন্য পরী কতটা পাগল সেটি তাঁর ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারলেই বোঝা যায়। দুই চোখে নাকি সে শুধু মেসিকে দেখে। কিন্তু এইবার সে ব্যতিক্রম কার্যক্রমে অবাক করে দিলো সবাইকে।

পরীমণির স্বামী শরিফুল রাজ ব্রাজিল সমর্থক। কয়েকদিন আগে পরীকে খুশি করানোর জন্য ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার জার্সি পড়েছিল রাজ। এইবার রাজকে খুশি করতে ৭ দিনের জন্য ব্রাজিলের জার্সি পড়লো পরী। কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ব্রাজিল।

একই দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিন পরীমণি ঘোষণা দিয়েছিল, আর্জেন্টিনা জিতলে রাজের জন্য ৭ দিন সে ব্রাজিলের জার্সি পরে ঘুরবে। সে ম্যাচে আর্জেন্টিনা জয় লাভ করে। তাই ব্রাজিলের জার্সি পরে রাজের সাথে ছবি আপলোড করেছে পরী।

Link copied!