ভারতের গণমাধ্যমের নজর এখন আলিয়া ভাট আর রণবীর কাপুরের দিকে। পাপারাজ্জিদের ক্যামেরা সব সময় তাঁদের অনুসরণ করছে। সংবাদমাধ্যম এই বলিউড জুটির বিয়ের খবর প্রকাশ্যে আনতে মরিয়া। এদিকে রণবীর আর আলিয়া দুজনেই বিয়ের প্রসঙ্গ খুব সুন্দর করে এড়িয়ে যাচ্ছেন। এমনকি দুই পরিবারও তাঁদের বিয়ের দিনক্ষণকে ঘিরে মুখে কুলুপ এঁটে বসে আছে। সম্প্রতি রণবীর এক সাক্ষাৎকারে এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
বেশ কিছু বছর ধরে রণবীর আর আলিয়া একে অপরের সঙ্গে প্রেমে করছেন। আর শুরু থেকেই এই জুটির বিয়েকে ঘিরে মুখরোচক নানা খবর উড়ে বেড়াচ্ছে। আবার শোনা যাচ্ছে, আগামী এপ্রিলে তাঁদের চার হাত নাকি এক হতে চলেছে। সম্প্রতি আলিয়া আর রণবীরকে শাড়ি ডিজাইনার বীনা কন্ননের সঙ্গে দেখা গিয়েছিল। আর তার পর থেকে তাঁদের বিয়েকে ঘিরে গুঞ্জন আরও জোড়ালো হয়। অনেকের বক্তব্য, তাঁরা বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। বেশ কিছু ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের দিনক্ষণ জিজ্ঞাসা করতে শুরু করেছে।