ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে হলো আলিয়া ভাট্ট এবং রণবীর কাপুরের। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরেছেন। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। আজই (১৪ এপ্রিল) বাংলা পয়লা বৈশাখের দিনে এ দম্পতি বিয়ে সম্পন্ন করেন। বিয়ের সাজের ছবি আজই প্রকাশ করবেন বলে জানিয়েছে রণবীরের ঘনিষ্ঠজনরা। রণবীর- আলিয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষিরা এই চমকের অপেক্ষায়।
বিকেল ৩টার পরে সাতপাক ঘোরেন রণবীর-আলিয়া। তাঁদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন বর-কনে। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর-আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা। রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলেছে রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার সবচেয়ে কাছের বন্ধু আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় মিলিয়ে খুব কম সংখ্যক অতিথি উপস্থিতি ছিলো রণবীর-আলিয়ার বিয়েতে। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরান স্টুডেন্ট অব দ্য ইয়ারের পরিচালক করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের ছবি দেখতে ক্লিক করুণ-আলিয়া-রণবীর বিয়ের ছবি