আলিয়া যখন ‘গাঙ্গুবাই’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০২:৪৬ পিএম

আলিয়া যখন ‘গাঙ্গুবাই’

সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির টিজার প্রকাশ্যে এল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাকে দেখা যাবে মাফিয়া কুইনের ভূমিকায়। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। "লোকে বলে কামাঠিপুরায় কখনও অমাবস্যার রাত নামে না... কারণ ওখানে গাঙ্গু থাকে..." এই দিয়েই শুরু টিজার। পরনে চাঁদ-রঙা শাড়ি, ব্লাউজ। কপালে লাল বড় টিপ। হাত তুলে অভিবাদন জানাচ্ছেন 'গাঙ্গুবাই' ওরফে অভিনেত্রী আলিয়া ভাট।

টিজার আউট: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি হয়েছিলেন আলিয়া বলেছিলেন- আমি  গঙ্গুবাইকে ছাড়িনি, রাষ্ট্রপতি কামাতিপুরা কুমারী এবং মিসেসও কেউ ...

পরিচালক সঞ্জয় লীলা বানসালির জন্মদিনে মুক্তি পেয়েছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র টিজার। ঘোষণা করা হয়েছে এবছর ৩০ জুলাই মুক্তি পাবে এই সিনেমা। গতকাল টিজার রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ‘গাঙ্গুবাই’। মুম্বাইয়ের বাসিন্দা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জীবন কাহিনি নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক। ৬০-এর দশকে মুম্বাইয়ে মাফিয়া কুইন বলে পরিচিত ছিলেন তিনি।

একসময় মুম্বাইয়ের পুলিশ অফিসার থেকে বড় নেতাদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ ছিল গাঙ্গুবাইয়ের। জানা যায়, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি উচ্চ বংশের মেয়ে ছিলেন। তাঁর স্বামী তাঁকে মুম্বইয়ের ঝুপড়ি এলাকায় বিক্রি করে দেয়। যৌনকর্মী হিসেবে শুরুটা হলেও, পরবর্তীতে মাফিয়া বস হয়ে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাপট দেখাতেন গাঙ্গুবাই। 

ছবি টিজারে আলিয়ার লুকের পাশাপাশি দারুণ সংলাপ বলার ধরণও প্রশংসা কুড়িয়েছে। একটি দৃশ্যে দেখা যাচ্ছে, তিনি বলছেন, ‘গাঙ্গু চাঁদের মতো। আর চাঁদ সব সময় থেকে যায়’। আরেকটি দৃশ্যে তিনি বলেন, ‘নিজের সম্মান নিয়ে বাঁচুন। কাউকে ভয় পাবেন না। কোনও পুলিশ, বিধায়ক, মন্ত্রীকে ভয় পাবেন না। কারও বাবাকেও না’।

 টিজারে দেখা গেছে, অ্যাকশনের দৃশ্যে সমান দাপটে অভিনয় করেছেন আলিয়া। একটি দৃশ্যে দেখা যায়, গাঙ্গুবাই প্রকাশ্যে মারধর করছেন। আলিয়ার লুক, ডায়লগ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসায় ফেটে পড়েছেন তারকারা। প্রশংসা করতে পিছপা হননি বলিউডের বাদশাহ শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহর। শুভেচ্ছা শুধু না, আলিয়াকে 'গ্যাংস্টার' নাম দিলেন শাহরুখ। অন্যদিকে করণ জোহর লেখেন, আলিয়া-সঞ্জয় জুটি যখন জোট বেঁধেছে, তখন ম্যাজিকাল কিছু হতই। অনেকরই ধারণা করছে, 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে। প্রসঙ্গত হুসেন জাইদির 'মাফিয়া কুইনস অফ মুম্বাই' অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা।

Link copied!