২৯-এ পা দিলেন আলিয়া ভাট। আজ মঙ্গলবার এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে ভক্তদের উদ্দেশ্যে সামনে এলো আলিয়ার নয় রূপ। বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’র ফার্স্ট লুক শেয়ার করেছেন করণ জোহর ও আলিয়া নিজেই।
ভিডিওতে আলিয়া ও রণবীরের ঝলক প্রকাশ্যে এলেও, ছবিতে তার চরিত্র সম্পর্কে বেশি কিছু ফাঁস করেননি আলিয়া।
এতে দেখা যায়, আলিয়া রণবীর কাপুরকে জাপটে ধরে আছেন। তাদের চারদিকে আগুনের ছটা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলিয়াকে সম্পূর্ণ অন্য এক অবতারে দেখা মেলে। মন্দিরে পূজা দিতেও দেখা যায় তাকে।
শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে রণবীর রক্ষা করেন।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন নিজেকে। ইশার সঙ্গে দেখা করার জন্য একটি ভালো দিন এবং একটি ভালো উপায় এছাড়া আর নেই.. আশ্চর্য ছেলে অয়ন। আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ!'
অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রক্ষ্মাস্ত্রে’ রণবীরের চরিত্র শিব। তার বান্ধবী ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’।