আসছে নতুন চমক ‘পিকে ২’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৮, ২০২১, ০৮:০৮ পিএম

আসছে নতুন চমক ‘পিকে ২’

আমির খান ও রণবীর কাপুর মানেই বলিউডপাড়ায় ঝড়, সিনেমাপ্রেমীদের কাছে বড় চমক। আবারও চমক নিয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা। জানা গেছে, খুব শিগগিরই একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি এক খ্যাতনামা পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা হয়েছে আমির ও রণবীরের। ‘পিকে ২’ নামে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা। দুই অভিনেতাই পছন্দ করেছেন এই ছবির চিত্রনাট্য। 

যদিও পরিচালকের নাম আপাতত পরিষ্কার করে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে রাজকুমার হিরানিই থাকবেন এই ছবির পরিচালনায়। সঙ্গে অনেকেই মনে করছেন, হয়তো ‘পিকে টু’ ছবিরই চিত্রনাট্য পড়েছেন রণবীর ও আমির।

তবে এই নিয়ে দুই অভিনেতার কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যেহেতু ‘পিকে’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীরকে। সেই কারণেই এই গুঞ্জন। তবে জানা গেছে, ২০২২ সালের শুরুর দিকেই নাকি এই ছবির শুটিং শুরু হবে।

Link copied!