যৌতুকের টাকা দাবি করে কন্ঠশিল্পী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন তার সদ্য বিবাহিত স্ত্রী গায়িকা শাহ হুমায়রা হোসেন সুবহা। আজ বনানীতে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন দেখতে ক্লিক করুন
৮০ লাখ টাকা যৌতুকের অভিযোগ
পহেলা ডিসেম্বরে বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করতেন বলে অভিযোগ তুলে সুবহা। গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার নাম করে ১০ লাখ টাকা দাবি করেন। এরপরই আড়াই লাখ টাকা দেয়া হয়। এরপর ২৭ ডিসেম্বর ফ্লাট কেনার জন্য ৫০ লাখ ও গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা দাবি করে। সে দিন বাক বিতন্ডা হলে রাত আটটায় গ্লাস ভেঙ্গে আঘাত করার চেষ্টা করে। সেখানে হাত কেটে যায়।