অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ এবং কৌতুকাভিনেতা ক্রিস রক দুইজনকে আলাদা আলাদাভাবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার করে দেওয়ার প্রস্তাব করেছেন ইউটিউবার জ্যাক পল। টুইটারে পল বলেছেন, অস্কার মঞ্চের যে ঘটনাটি ঘটেছে তাতে শক্তি পরীক্ষার প্রমাণ হয়নি। এজন্য পল এ দু’জনকে বক্সিং রিংয়ে গিয়ে নিজেদের মধ্যে কে সেরা তার প্রমাণ করার প্রস্তাব দিয়েছেন।
রোববার অস্কারের ৯৪ তম আসরে স্ত্রী জাডা পিনকেটকে নিয়ে অপমানজনক কৌতুক করায় মঞ্চে গিয়ে সবার সামনে রককে কসিয়ে চড় মারেন স্মিথ। যে ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।