এক সাথে ৫ চ্যানেলে 'মায়া'

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০২:২২ পিএম

এক সাথে ৫ চ্যানেলে 'মায়া'

নির্মাতা লেলিন ইসলামের চলচ্চিত্র 'মায়া'। ১৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি দেখা যাবে ঈদের সপ্তম দিন শনিবার (১৬ জুলাই) দেশের পাঁচটি স্যাটেলাইট চ্যানেলে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

মায়া'র গল্প লিখেছেন অনিমেষ আইচ এবং রাজীব আশরাফ আর চিত্রনাট্য শাওন কৈরী। গল্পে দেখা যাবে গ্রামীণ জীবন সেই সাথে দারিদ্রতার সংসারে আর্থিক টানাপোড়েন অন্যদিকে গৃহপালিত পশুর প্রতি প্রেম। এমন দোটানার গল্পে নির্মিত হয়েছে মায়া। 

293050182_742954780241548_1032955715495114491_n

নির্মাতা লেলিন ইসলাম জানান, ইদুল আজহাকে সামনে রেখে তিনি একটি উচ্চবিত্ত নারীর নানান সংকট নিয়ে ফিকশন  বানানোর কথা ভাবছিলেন; কিন্তু শেষে একদম বিপরীত পটভূমিতে মায়া তৈরি হয়ে গেল। 

মায়া প্রচারিত হবে- দীপ্ত টিভিতে দুপুর ১২টা ১০ মিনিট, একুশে টিভিতে দুপুর একটায়, চ্যানেল নাইনে বিকেল চারটায়, দেশ টিভিতে সন্ধ্যা ছয়টায় এবং এশিয়ান টিভিতে সন্ধ্যা সাড়ে সাতটায়। চলচ্চিত্র মায়া'র ক্রিয়েটিভ প্রোডিউসার অনিমেষ আইচ, প্রযোজক শাহরিয়ার শাকিল, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

Link copied!