একই দিনে বাবা মাকে হারালেন আফজাল হোসেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০৩:০৬ পিএম

একই দিনে বাবা মাকে হারালেন আফজাল হোসেন

দেশবরেণ্য অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম আর নেই। রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

নাসিম জানান, বার্ধক্যজনিত ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি (মনুয়ারা খানম)। কয়েক দিন ধরেই রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ রক্ষা হলো না।

এদিকে, রোববার (১৭ জুলাই) ছিল একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনের বাবার মৃত্যুবার্ষিকী। যে দিন বাবাকে হারিয়েছেন, ঠিক একই দিনে মাকেও হারালেন তিনি।

জানা গেছে, সোমবার (১৮ জুলাই) সাতক্ষীরার পারুলিয়া গ্রামে জানাজা শেষে অভিনেতার মায়ের দাফন সম্পন্ন হবে।

Link copied!