বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন 'বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে'র নির্বাচন ২০২২-এ সভাপতি পদে ২৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু। অন্যদিকে লিপুর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৮৮ ভোট। লিপুর প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন-মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (৩২৬), চিত্রনায়িকা রত্না কবির (২৯৮), শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)। এর মধ্যে মো. আব্দুল্লাহ জেয়াদ ছিলেন আতিকুর রহমান লিটন প্যানেলের। অন্যরা সবাই কামাল মো. কিবরিয়া লিপুর প্যানেল থেকে নির্বাচন করেছেন।
গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় এই নির্বাচন। দুপুর দুইটায় শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ফিল্ম ক্লাবে এবছর মোট ভোটার সংখ্যা ৬১৯।এর মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. হোসেন।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন অভিনেতা আতিকুর রহমান লিটন । অপেরদিকে, কামাল মো. কিবরিয়া লিপুর নেতৃত্বে ছিল আরেকটি প্যানেল। বিজয়ীরা এক বছরের জন্য ক্লাবের নেতৃত্বে থাকবেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল।