বলিউডের জনপ্রিয় অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা। অনেক দিন ধরেই পর্দার আড়ালে ছিলেন তারা।সবশেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায়। তবে এবার তারা ফিরেছেন চমক নিয়ে যা অবাক করে দিয়েছেন দর্শকদের।

সম্প্রতি রিতেশ জেনেলিয়ার নতুন কমিডি সিনেমা 'মিস্টার মাম্মি' এর ট্রেলার মুক্তি পেয়েছে।এর পর থেকেই সিনেমাপ্রেমিদের মাঝে বেশ আকর্ষন লক্ষ করা যাচ্ছে। এর কারন সেখানে দেখা যায় স্বামী এবং স্ত্রী দুইজনই একসংগে অন্তঃসত্ত্বা।
রিতেশ প্রথমে ভাবে হয়তো সে শারীরিক ভাবে অসুস্থ তাই সে ছূটে চলে যায় চিকিৎসকের কাছে। চিকিৎসকের ভূমিকায় আছেন মহেশ মঞ্জরেকর। তাঁকে রীতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডিসুজা আর তিনি একই রকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই।

চিকিৎসক জানায়, এটি কোন অসুস্থতা নয় বরং রীতেশের গর্ভে সন্তান এসেছে।স্বামী কীভাবে সন্তান জন্ম দেবে, সেটি ভেবে চিন্তায় পড়েন স্ত্রী। কী করে এমনটা ঘটল, সেটি ভেবেও চিন্তিত তিনি।
যদিও ঝলকে বোঝা যাচ্ছে, সিনেমাটি নিসন্দেহে এটি হাস্যরসাত্মক কমেডি। বহুদিন পর রীতেশ আর জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরাও। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’। রীতেশের অন্য ছবি ‘বেদ’ মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর।

প্রসঙ্গত, ‘বেদ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে চলেছেন রিতেশ। নির্দেশনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। তার বিপরীতে থাকছেন জেনেলিয়া। ‘বেদ’ দিয়েই প্রথমবারের মতো মারাঠি চলচ্চিত্রে অভিষেক ঘটছে জেনেলিয়ার।