‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এর তিন বছর পরে এবার ‘টাইগার থ্রি’। টাইগারের ফ্রাঞ্চাইসির আগের দুই পর্বে সালমান-ক্যাটরিনা জুটিকে দেখা গেলেও এবার সাথে দেখা যাবে ইমরান হাশমিকে। টাইগার থ্রি ছবিতে ভিলেন এর ভুমিকায় থাকবেন ইমরান হাশমি। এ বিষয়ে অনেকদিন ধরে গুঞ্জন শোনা গেলে এখন তা সত্যি। টাইগারের সিক্যুয়াল পার্ট থ্রিতে বাছাই করা হয়েছে ইমরানকে।
প্রথমবারের মতো সালমান খান এবং ইমরান হাশমি একসঙ্গে ছবিতে কাজ করবেন। এক থা টাইগারে সালমান- ক্যাটরিনার মাঝে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল গভি চাহালকে। টাইগার জিন্দা হ্যায়-তে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল সাজ্জাদ ডেলাফ্রজকে। জানা গেছে, টাইগার থ্রি-র জন্য ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস প্রথমে ভিলেনের চরিত্রে নতুন মুখ খুঁজছিলেন। ভিলেনের চরিত্রের জন্য শেষপর্যন্ত বেছে নেওয়া হয় ইমরানকে।

৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘টাইগার থ্রি’ প্রযোজনা করবে যশরাজ ফিল্মস। আগামী মার্চ মাসে মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ ছবির শ্যুটিং শুরু হবে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতেই। এই সিরিজে ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় অভিনয় করেন সালমান খান, অন্যদিকে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টের ভূমিকায় দেখা মিলবে ক্যাটরিনা কাইফের। টাইগার ফ্রাঞ্চাইসির আগের দুই ছবি (এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়) পরিচালনার দায়িত্বে ছিলেন কবীর খান ও আলি আব্বাস জাফর। ফের বদলে গেছে পরিচালক।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ (২০১৯) ছবিতে সবশেষ দেখা গেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটিকে। দুই বছর এই জুটি ফের একসঙ্গে রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন মনিষ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ দিয়ে।
বর্তমানে, ‘চেহেরে’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ইমরান। ছবিতে রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। ছবি মুক্তির দিনক্ষণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে সালমান খান ব্যস্ত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' নিয়ে, এই ছবিতে ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ভাইজানকে। ফিল্মে শিখ পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন সালমান। অন্যদিকে ঈদে মুক্তি পাবে সালমান খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।