ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি মা হতে চলেছেন। সন্তান পৃথিবীতে আসার সময় খুবই নিকটে। এই অবস্থায় এবছর এফডিসিতে কোরবানি দেওয়া হবে না পরীমনির।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজ। তিনি বলেন, “আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা। প্রতিবার ও এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে পরী। আপনারা তো জানেন, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।”
প্রিয় কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) টানা ছয় বছর ধরে সামর্থ্যহীন মানুষদের জন্য
কোরবানি দিয়ে আসছেন পরীমনি। কিন্তু এবার শারীরিক অবস্থার জন্য সেখানে কোরবানি করতে পারছেন না তিনি।
প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন নায়িকা। কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন।