এবার ঈদ আয়োজনে কি থাকছে না মাহফুজুর রহমানের গান ?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৫:৫৯ পিএম

এবার ঈদ আয়োজনে কি থাকছে না মাহফুজুর রহমানের গান ?

ঈদ আসলেই গানের ডালি নিয়ে হাজির হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি বারের মতো এবারের পবিত্র ঈদুল আজহায় ও গান শোনাবেন তিনি। চলছে গান নির্বাচন। আলোচনা-সমালোচনা থাকলেও  টিআরপিতে অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে তাঁর এই একক গানের অনুষ্ঠান।

বিগত কয়েক বছর ধরে প্রতি ঈদেই ড. মাহফুজুর রহমান একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হোন। কিন্তু ঈদের বাকি আর সাত দিন। এখনো এই ঈদে তার গাওয়া গান আসবে কিনা সে বিষয়ে এটিএন বাংলা থেকে অফিসিয়াল কিছুই জানানো হয়নি।

তাহলে ড. মাহফুজুর রহমানের গান ছাড়াই ঈদ আয়োজন করবে এটিএন? না, বরাবরের মতো এবারের ঈদেও থাকছে তার গান। রোববার এটিএন বাংলা কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেলো। এটিএন বাংলা পাব্লিক রিলেশন অফিসার কামরুজ্জামান মাসুম জানান, এবার ঈদেও থাকছে বসের একক গানের অনুষ্ঠান। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সব।

উল্লেখ্য, ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হোন মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে থাকেনি এটিএন বাংলার চ্যানেলের মালিক। 

Link copied!