এবার করোনায় আক্রান্ত মৌসুমির পরিবার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০৪:১২ পিএম

এবার করোনায় আক্রান্ত মৌসুমির পরিবার

বাংলাদেশের পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী মোসুমি। করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। একই সাথে করোনায় আক্রান্ত হয়েছে মৌসুমি-ওমর সানি দম্পত্তির ছেলে ফারদিন এবং তার স্ত্রী সাদিয়া রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানি নিজেই।

কিছুদিন আগেই বেশ জাঁকজমক ভাবে বিয়ে হয়েছে মৌসুমির ছেলে ফারদিনের। নতুন বউকে ঘরে এনেছেন বেশি দিন হয়নি। তবে বিয়ের এই অনুষ্ঠানটি বিপদের কারন হয়ে দাড়িয়েছে। বিয়ের দাওয়াতে আগত আত্নীয়-স্বজনদের মধ্যে কিছু মানুষ করোনায় আক্রান্ত ছিল বলে ওমর সানি জানিয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’ আপাতত চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন মৌসুমি, ছেলে ফারদিন এবং ছেলের স্ত্রী সাদিয়া।

Link copied!