এবার বিদ্যা আসছে ‘ভুল ভুলাইয়া ২’ নিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০২:৫৫ পিএম

এবার বিদ্যা আসছে ‘ভুল ভুলাইয়া ২’ নিয়ে

'ভুল ভুলাইয়া ২' ছবিতে ফের একবার হাজির হচ্ছেন মঞ্জুলিকারূপী বিদ্যা বালন। কোনও বলিউডি গুঞ্জন নয়, একথা জানিয়েছেন খোদ ছবির পরিচালক আনিস বাজমি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আনিস জানিয়েছেন, ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া' ছবিতে মঞ্জুলিকা রূপে যেভাবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বিদ্যা, ঠিক সেভাবেও এই ছবিতে হাজির হবেন তিনি। তবে এর বেশি বিদ্যা অভিনীত এই চরিত্রের সম্পর্কের একটি কথাও বলেননি তিনি। তার কথায়, “বাকি ব্যাপারটুকু ছবির জন্য তোলা থাকুক।”

মিডডে সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে 'ভুল ভুলাইয়া ২' এবং 'মঞ্জুলিকা' প্রসঙ্গে আনিস বলেন, “ছবির মধ্যে এই ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমার ভারি পছন্দের। তাই ছবির নাম যদি ভুল ভুলাইয়া হয়, তাহলে সেখানে মঞ্জুলিকা থাকবেই।”

০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া' বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবিতে মজেছিল দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকের দল। ওই ছবিতে বিদ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল অক্ষয়কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেলকে ,রাজপাল যাদবদের। অন্যদিকে, 'ভুল ভুলাইয়া ২' তে প্রধান ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানিকে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টাব্বু।

Link copied!