জুলাই ২৬, ২০২১, ০৭:০৩ পিএম
সম্প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে তৈরি করা ঈদের নাটক ‘ঘটনা সত্য’ নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। এরই সূত্র ধরে ‘ঘটনার সত্যের’ কলাকুশলীদের বিরুদ্ধে এখন মামলা করা হচ্ছে।
এর আগে চাইল্ড ফাউন্ডেশন নামের একটি এনজিওর চেয়ারম্যান তাহরিন আমান রবিবার সাংবাদিকদের একটি বিবৃতিতে বলেন, ‘ঘটনা সত্য গল্পে চরম অসত্য এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পরিবারকে আঘাত করে যে গল্প সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, তা দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় হওয়া উচিত।’
বিএমভি দ্বারা পরিচালিত এই নাটোকে অভিনয় করেছেন নিশো ও মেহজাবিন। নাটকে দেখানো হয়েছে নিশো গাড়ির তেল চুরি করে বিক্রি করেন এবং মেহজাবিন যে বাসায় কাজ করে সেখানে ফ্রিজ থেকে খাবার চুরি করেন। এভাবেই এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, তারা বিয়ে করেন। তবে তাদের বাচ্চাটি ছিল বিশেষ চাহিদা সম্পন্ন। নাটকের একদম শেষ পর্যায় দেখানো হয়েছে দৈব বানীতে দাবি করা হয়েছে – এই শিশু তাদের ‘পাপের ফল।‘
নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও দর্শকদের মধ্যে সমালোচনার ঢেউ উঠেছে। তারা কেউ কেউ অভিযোগ তুলেছেন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’ দেওয়া হয়েছে নাটকে। আবার অভিভাবকদের মধ্যে কেউ কেউ ফেইসবুক লাইভে এসে নাটকের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন।
তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএমভি থেকে বিবৃতি দেয়া হয়। তারা বলেন, ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, শিল্পি, কলাকৌশোলি, প্রযোজক ও পরিচালক সকলে দুঃখ প্রকাশ করেছে। এই নাটকের মাধ্যমে কুসংস্কার ছড়ানো হয়েছে। এর পর তারা ইউটিউব থেকে নাটকটি সরিয়ে ফেলেন। তবে দ্রুতই তারা নাটকটি পুনরায় সংস্কার করে আবার প্রকাশ করবে।
এ সম্পর্কে মেহজাবিন ও নিশো উপভয়েই ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রী মেহজাবিনের ফোনই বন্ধ থাকায় ব্যক্তিগত ভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনা সত্য নাটকে যে ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে তার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই বর্তমান সময়ের দুই বহুল আলোচিত দুই নাট্যশীল্পীর দ্বারা অভিনীত এ নাটক আশাহত করেছে দায়িত্ববান দর্শকদের।