এবার বলিউডে ভাইজানের নায়িকা হচ্ছেন শেহনাজ গিল!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৩:২৯ পিএম

এবার বলিউডে ভাইজানের নায়িকা হচ্ছেন শেহনাজ গিল!

ভারতীয় অভিনেত্রী, মডেল ও গায়িকা এবং বিগ বস তারকা শেহনাজ গিল এবার হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। বিগ বস ১৩-র সুবাদে রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। শুধু রূপের লাবণ্য নয়, শেহনাজের মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

বিগ বস-১৩তে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠতা একটা সময় ছিল নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে। বিগ বস পরবর্তী সময়েও দুজনের রসায়ন মুগ্ধ করেছে ভক্তদের। তবে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও ‘সিডনাজ’ ভক্তদের কাছে এই জুটির আবেদন চিরন্তন।

চর্চিত প্রেমিকের মৃত্যুশোক ভুলে ফের কাজের দুনিয়ায় ফিরেছেন শেহনাজ। এবার ধামাকা খবর শেহনাজ গিল ভক্তদের জন্য। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবর সালমন খানের আসছে ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির অংশ হতে চলেছেন ‘পঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ শেহনাজ গিল।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় প্রতি বছরই সালমান খানের হাত ধরে অভিষেক হয় নতুন মুখের। তারই পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে হয়তো এবার সল্লুর হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলের। সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যেতে পারে তবে এ সিনেমার একমাত্র নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে তিনি থাকবেন কি না, তা নিয়ে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।

আসছে বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’। এই ছবিতে সালমনের সঙ্গে থাকছেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। শেহনাজ গিলও নাকি এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন। সূত্রের খবর, ‘শেহনাজ গিল ইতিমধ্যেই কভি ইদ কভি দিওয়ালির কাস্টে যোগ দিয়েছেন। ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে তাঁর চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি’।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতীয় সাটেলাটইট চ্যানেলে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস-১‘৩ এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন শেহনাজ গিল। সালমান খান যে শেহনাজকে রীতিমতো পছন্দ করেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ‘বিগ বস ১৩’-য় প্রথম উপস্থিতিতেই সবার মন জিতেছিলেন গায়িকা-অভিনেত্রী। জীবনের বিভিন্ন ওঠাপড়ার মাঝেও তার অবিকৃত সারল্য এবং সততা সবচেয়ে বেশি মুগ্ধ করে বলে জানিয়েছিলেন সালমান। এরপর ‘ভাইজান’ যখন সিনেমাতে কাজের প্রস্তাব দেন শেহনাজকে, তিনি নাকি এ-ও বলেছিলেন, ‘পারিশ্রমিক তুমি নিজেই বলো। প্রযোজক বলবে না। তোমার যতটা ইচ্ছে, চেয়ে নাও।’

শুধু তাই নয়, অভিনেত্রীকে তার নিজের সময়সূচি অনুযায়ী শ্যুটিংয়ের তারিখ বাছাই করার স্বাধীনতাও দিয়েছেন সালমান। কারণ, এই মুহূর্তে একাধিক কাজে ব্যস্ত অভিনেত্রী। একটি পঞ্জাবি ছবির কাজ চলছে তার। তবে কি ‘ভাইজান’-এর এ বার মন গলেছে শেহনাজে? সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন!

আগে বেশ কিছু পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ। শেষবার তাঁকে রুপোলি পর্দায় দেখা গিয়েছে ‘হোঁসলা রাখ’ ছবিতে। দিলজিত্ দোসাঞ্জের নায়িকা হিসাবে এই ছবিতে কাজ করেছেন শেহনাজ।

এদিকে, সালমানের ঝুলিতেও এখন বেশ কয়েকটা ছবি। যার মধ্যে রয়েছে ‘টাইগার থ্রি’, ‘বাজরঙ্গি ভাইজানে’র সিক্যুয়েল, ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েলও। এর মধ্যেই শেহনাজকে নিয়ে সিনেমার ঘোষণা দিলেন বলিউডের ভাইজান।

Link copied!