বাংলাদেশে টিকটকে পরিচিত মুখ টিকটকার অপু ভাই বা অফু ভাই নামে পরিচিত ইয়াসিন আরাফাত অপু এবার অভিনয় করতে যাচ্ছেন একটি নতুন ওয়েব সিরিজে। প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনের নির্দেশনায় তৈরি হবে ‘সিনিয়র বনাম জুনিয়র’ নামের ওয়েব সিরিজটি।
গত শনিবার (২১ আগস্ট)পরিচালক অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওয়েব সিরিজটিতে অপুর চরিত্রের একটি আনকোরা ছবি প্রকাশ করেন। ছবিটি দেয়ামাত্র সেটি ভাইরাল হয়।
অনন্য মামুন সংবাদামাধ্যমকে বলেন, তিনি এবং তার টিম আগামী সেপ্টেম্বরের ২০ তারিখের মধ্যে সিরিজটির কাজ আরম্ভ করতে চান। তিনি আরো বলেন, অপুকে এখন তার চরিত্রের জন্য গড়ে নেয়া হচ্ছে। তিনি আরো জানান, ফেসবুকে প্রকাশ পাওয়া অপুর ছবিটি তুলেছেন টিকটকের পরিচিত কোরিওগ্রাফার তানজিল জনি।
এর আগে অপু আদনান আল রাজিবের পরিচালনায় ‘ইউটিউমার’ নামক একটি ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয় অঙ্গনে প্রবেশ করেন। ফিল্মটি অনলাইন প্লাটফর্ম ‘চরকি’তে মুক্তি পায়।
এর আগের বছর ৩ আগস্ট অফু ভাই উত্তরায় ৩ তরুণকে পেটানো এবং হয়রানির অভিযোগে গ্রেপ্তার হন। সেসময় তার সাথে নাজমুল হোসাইন নামে আরো একজন গ্রেপ্তার হন। সেসময় তার গ্রেপ্তার নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে ২০২০ সালের ১৭ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, নোয়াখালির সোনাইমুরি উপজেলার অফু ওরফে অফু ভাইবেড়ে উঠা প্রথম বাংলাদেশি টিকটকার হিসেবে ১০ লাখেরও অধিক ফলোয়ার অর্জন করেন।