বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডে করোনায় আক্রান্ত তারকাদের তালিকায় আছেন এই অভিনেত্রী। করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে এখন তিনি। তবে ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না তার। বিষয়টি জানিয়েছেন ক্যাটরিনা নিজেই। তাই একটি বিজ্ঞাপন ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে কটাক্ষ করা শুরু করে দিয়েছে নেটিজেনরা।
অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নিজের ব্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’-র জন্য তৈরি করা হয়েছে বিজ্ঞাপন। সেখানেই অংশ নিয়েছেন তিনি। তবে শ্যুটিং করেছেন বাসায় বসেই। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘এই যে আমাকে এই সুন্দর দেখছেন, মেকআপ ব্যবহার করে সেজেছি। আপনিও যদি এভাবে সাজতে চান, তাহলে এই সব মেকআপ কিনুন।’ করোনায় আক্রান্ত হয়েও ঘরে বসেই বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। নিজের ব্র্যান্ড থেকে মেকআপ কেনার জন্য উৎসাহিত করছেন ভক্তদের।
তবে বিজ্ঞাপন করে নতুন করে আলোচনায় চলে এসেছেন এই অভিনেত্রী। তাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে তার এই বিজ্ঞাপনের নিয়ে। তার সেই পোস্টে কমেন্ট করেছেন অনেকেই। কমেন্টে লিখেছেন, ‘আগে সুস্থ হয়ে নিন। আপনি কেমন আছেন?’ একজন লিখেছেন, ‘সুস্থ হয়ে মেকআপ করুন, বিজ্ঞাপন করুন। যত্তসব ফালতু!’ আরেকজন লিখেছে, ‘ওয়াও, আপনাকে সুন্দর লাগছে। কিন্তু এসব কেনা আমার পক্ষে সম্ভব নয়। যে দাম। আপনি বরং ফ্রি দিন।’ আরেকটি মন্তব্য এমন, ‘এরা নিজের প্রচারণায় এত ব্যস্ত! এমনকি করোনায় আক্রান্ত হয়েও মেকআপ বিক্রি করা বন্ধ হয়নি।’
নিজের জন্য কোন মেকআপ কেনেন না ক্যাটরিনা। যা প্রয়োজন হয় তা নিজের ব্যান্ড থেকেই নিয়ে নেয়। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তার লুক নিয়ে সচেতন ছিলেন। মেকআপের প্রয়োজনীয়তা তিনি বুঝেন। তাই ভারতীয় উপাদানে তৈরি করে নিজের মেকআপের ব্র্যান্ড বাজারে এনেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’। সেখানে তার সহঅভিনেতা হিসেবে রয়েছে অক্ষয় কুমার। এছাড়াও শিগগিরই ক্যাটরিনাকে দেখা যাবে 'টাইগার থ্রি' সিনেমায়। এ সিনেমার মধ্য দিয়ে সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে আবারও জুটি বাঁধবেন তিনি।