চির বিদায় নিয়েছেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা এবং সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী। সেখানে শুক্রবার রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পাঙ্গনে। নির্মাতা থেকে শুরু করে বড় পর্দা ও ছোট পর্দার তারকারা এবং সংগীতশিল্পীরা শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে নির্মাতা সালাউদ্দিন লাভলু লিখেছেন, ‘কবরী আপা নেই...!’.। সেই সাথে তিনি অভিনেত্রী কবরীর দুটি ছবিও শেয়ার করেছেন।

অভিনেতা শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন...।
চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরী আপা। তিনি সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী আপা।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী...। আমি কিভাবে আপনাকে বিদায় জানাবো...! দমবন্ধ লাগছে ...! শান্তিতে থাকুন কবরী ফুপু।’

অভিনেত্রী অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, ‘ শোকাহত, কবরী সারোয়ার (১৯৫০-২০২১)।
অভিনেত্রী শবনম বুবলী লিখেছেন, ‘মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অপ্রিয় কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছা করে না কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাফফেরাত কামনা করছি।’

অভিনেতা ডিপজল লিখেছেন, ‘বরেণ্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আপা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই তার জন্য দোয়া করবেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা নেই...! আমাদের স্বপ্নের নায়িকা কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তার সাথে আবদার করেছিলাম, একটা ছবি তোলার। খুব স্পষ্ট মনে আছে মনে আছে, বলেছিলেন “চঞ্চল আমি ‘মনপুরা’-র ভক্ত”। ভালো থাকবেন কবরী আপা।কয়েকদিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম যখন আপনি অনেক দূরে।’

অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের “মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনায় আক্রান্ত হয়ে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

অভিনেত্রী পূজা চেরী লিখেছেন, ‘আপনি চলে গেলেন। ভালো থাকবেন।’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘ওপারে ভালো থাকুন। বিদায় কিংবদন্তি।’

অভিনেতা ওমর সানী লিখেছেন, ‘একটা বিশাল শূন্যতায় রেখে গেলেন, অনেকের কষ্ট হচ্ছে সহ্য করতে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

এদিকে অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করে অভিনেত্রী কবরীর ছবি দিয়েছে। ক্যাপশনে একটা ভাঙ্গা হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন ‘রেস্ট ইন পিস।’।

অভিনেত্রী বাঁধন লিখেছেন, ‘রেস্ট ইন পিস কবরী আপু।’

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিনেই)।’

অভিনেতা জিয়াউল ফারুক অপুর্ব লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী করোনার সঙ্গে লড়াই করে পৃথিবী থেকে বিদায় নিলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

এদিকে গায়ক ইমরান মাহমুদুল লিখেছেন, ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনায় আক্রান্ত হয়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

গায়িকা পড়শী লিখেছেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধন্যবাদ সব কিছুর জন্য কবরী ম্যাম।’

অভিনেতা মুশফিক আর ফারফান লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন কবরী ম্যাম।’

অভিনেত্রী পারসা ইভানা লিখেছেন, ‘সখি সগো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না।
ওপারে ভালো থাকবেন।’
