কবরীর মৃত্যুর কয়েক ঘন্টা পর জন্ম নিলো নাতনি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২১, ১২:২৬ পিএম

কবরীর মৃত্যুর কয়েক ঘন্টা পর জন্ম নিলো নাতনি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেছেন বাংলাদেশ চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী এবং রাজনীতিবিদ সারাহ বেগম কবরী। গত ১৭ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর ঠিক করেক ঘন্টা পর জন্ম নিয়েছে নাতনি। অভিনেত্রী কবরীর চতুর্থ ছেলে জয়নাল চিশতীর ঘরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান।

চিত্রনায়িকা কবরীর চতুর্থ ছেলে জয়নাল চিশতী কানাডার অভিবাসী। কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্ত্রী রোয়েনাকে নিয়ে সেখানেই সংসার শুরু করেন তিনি। জয়নাল-রোয়েনা দম্পত্তির সদ্যভুমিষ্ঠ মেয়ের নাম রেখেছেন আইলা। এছাড়াও তাদের আশা নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে রোয়েনা এবং তার সন্তান সুস্থ্য আছেন বলে জানিয়েছেন জয়নাল চিশতীর নিকটাত্মীয় সংগীতশিল্পী নাহিদ কবির কাকলী।

উল্লেখ্য, কবরীর পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে থাকেন। বড় ছেলে অঞ্জন চৌধুরী আমেরিকায় পড়াশোনা করে দীর্ঘদিন ধরে সেখানেই স্থায়ী। দ্বিতীয় ছেলে রিজওয়ান চৌধুরী ও যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে দুবাইয়ে চাকরি করছেন। তৃতীয় ছেলে শাকের ওসমান চিশতী সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। চতুর্থ ছেলে জয়নাল চিশতী কানাডার প্রবাসী। সবচেয়ে ছোট শান অসমান চিশতী (প্রায় ৩০) ঢাকায় থাকেন। তিনি মানসিকভাবে প্রতিবন্ধী।

Link copied!