করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সোহেল রানা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২১, ১২:৪৮ এএম

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সোহেল রানা

চিত্রনায়ক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে সোহেল রানার ভাই মাসুম পারভেজ রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

চিত্রনায়ক রুবেল জানান, সোহেল রানা ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, “ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।”

করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও, তা করা হয়নি।

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 'ওরা ১১ জন' সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

Link copied!