করোনায় মারা গেলেন নির্মাতা মাসুদ কায়নাত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২১, ০২:০৫ পিএম

করোনায় মারা গেলেন নির্মাতা মাসুদ কায়নাত

প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দিনদিন ভয়ানক আকার ধারণ করছে। করোনার থাবা থেকে রেহাই পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিজ্ঞাপন এবং চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত। গতকাল সোমাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি...রাজিউন)।

রাজধানীর ফরায়াজী হাসপাতালে মারা যান ‘বেইলি রোড’ নির্মাতা মাসুদ কায়নাত। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মনিরুল ইসলাম সোহেল। তিনি জানিয়াছেন, ৫-৬ দিন আগে কায়নাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই কায়নাতের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাসুদ কায়নাত বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। তবে নাট্যনির্মাতা এবং উপস্থাপক হিসেবেও পরিচিত তিনি। নিজের লেখা গল্প নিয়ে ‘বেইলি রোড’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন তিনি। সেই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় আসেন নিলয় আলমগীর এবং আঁচলের।

Link copied!