নুসরাতের ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০২:০৯ পিএম

নুসরাতের ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান’

যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বড় একটা সময়ের বিরতির পর কলকাতার সিনেমায় এবার ভিন্ন ভাবে তাকে দেখা যাবে । সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছেন তার নতুন ছবির কথা।

বহু প্রতিক্ষীত ছবি ‘বঙ্গবন্ধু’ সিনেমার অংশ হয়েছেন অভিনেত্রী ফারিয়া। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল। তাঁর সঙ্গে কাজ করা প্রসঙ্গে নুসরাত ফারিয়ার বলেছেন, ‘শ্যাম স্যার খুবই বিনয়ী এবং শেষ শটের আগে সব দৃশ্য বিস্তারিত বুঝিয়ে দেন। শেখার জন্য এটা আমার দারুণ অভিজ্ঞতা’।বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শুরু হয়েছে এ বছরের ২৫ জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে উড়াল দিয়েছেন অভিনেত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর আলোচিত সিনেমাটিতে শেখ হাসিনার একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

Nusrat-Faria 2pic

বর্তমানের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি কলকাতার নন্দীগ্রামে সবশেষ এক পল্লি-উৎসব মাতাতে দেখা গিয়েছিল দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। অভিনেত্রী জানিয়েছেন, মার্চের শেষ অবধি ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে অবস্থান করবেন তিনি। তারপর উড়াল দেবেন কলকাতায়। এপ্রিলে ‘ভয়’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এপ্রিলের মধ্যভাগে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুট করবেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি "শাহেনশাহ"। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয়ও করেছেন তিনি।

Link copied!