“ক্লোজ-আপ কাছে আসার গল্প” তৈরি করেছেন তিনটি শর্টফিল্ম। বাছাইকৃত সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হয়েছে শর্টফিল্ম গুলো। কাহিনী আলাদা হলেও দুটি মানুষের কাছে আসার গল্প তুলে ধরা হয়েছে। গল্পগুলো যেনো দর্শকের মনে দাগ কেটেছে। নাটকে দেখা গেছে পেশা, মানসিক অবস্থার উপর ভালোবাসা নির্ভর করে না। সেই সাথে তিনটি গল্পে কিছু লাইন রয়েছে, যা বাস্তব জীবনের সাথে মিলে যায়।
প্রথমেই প্রচার করা হয়েছে ‘অথবা প্রেমের গল্প’। শর্ট ফিল্মটি নির্মিত হচ্ছে শাহনেওয়াজ বাঁধনের গল্প অবলম্বনে। বড় পর্দার জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালনায় শর্টফিল্মটির মূল চরিত্রে আছেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ সাইদ জামান শাওন ও নাজিফা তুষি। একজন ডিপ্রেশনে থাকা মেয়ের জীবনে নতুন করে ভালোবাসা আসতে পারে, এই বিষয়টি দেখানো হয়েছে। টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে এটি দেখেছেন আড়াই লক্ষের অধিক দর্শক। কমেন্ট এসেছে ২ হাজার ৮০০ এর বেশি।
এরপরেই প্রচারিত হয়েছে ‘শূন্য থেকে শুরু’। শর্ট ফিল্মটি নির্মিত হয়েছে রেজা উস সালাম নূরের পাঠানো গল্প থেকে। এ সময়ের আলোচিত বিজ্ঞাপন নির্মাতা শঙ্খ দাশ গুপ্তের পরিচালনায় শর্ট ফিল্মটিতে অভিনয় করছেন সুপরিচিত অভিনেতা তাহসান খান ও সুনেরা বিনতে কামাল। সেখানে দেখানো হয়েছে যোগাযোগ ছাড়া বছর কেটে গেলেও ভালোবাসা শেষ হয়ে যায় না। এই শর্টফিল্মটি দেখেছেন দুই লক্ষের বেশি দর্শক, সেখানে কমেন্ট এসেছে ১ হাজার ২০০ এর অধিক।
সবশেষে প্রচারিত হয়েছে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। শর্টফিল্মটি নির্মিত হয়েছে আবদুল্লাহ আর রাফির পাঠানো গল্প অবলম্বনে। স্বনামধন্য পরিচালক অনম বিশ্বাসের নির্মাণাধীন শর্টফিল্মটির মূল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসার ও মুমতাহিনা চৌধুরী টয়াকে। সেখানে দেখা গেছে একজন কস্টিউমার ডিজাইনারের সাথে একজন রাইড শেয়ার করা ড্রাইভারের বন্ধুত্ব। এরপর তাদের ভালোবাসার অধ্যায়ের সুচনা, যেখানে তারা সমাজের কথা চিন্তা করছে না। এই শর্টফিল্মটি দেখেছেন দুই লক্ষ দর্শক, সেখানে কমেন্ট এসেছে প্রায় ৮০০।