দেখভালের দায়িত্বে থাকা ফারজানাই পেতে পারেন রেখার সম্পত্তি অর্ধেক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৯:৩৬ পিএম

দেখভালের দায়িত্বে থাকা ফারজানাই পেতে পারেন রেখার সম্পত্তি অর্ধেক

বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার ফিল্মি ক্যারিয়ার যেমন ছিল চমকপ্রদ, তেমনি তার ব্যক্তিগত জীবনও ছিল দারুণ আকর্ষণীয়। রেখার সৌন্দর্য ও অভিনয়ের কথা সবাই জানে এবং তার বিপুল পরিমাণ অর্থবিত্তের খবর অনেকের জানা। রেখা বর্তমানে প্রায় ৪০ মিলিয়ন ডলার সমমূল্যের সম্পত্তির মালিক। কিন্তু প্রায়শই তার ভক্তরা ভাবতে থাকেন যে রেখার পরে কে তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, কারণ তার স্বামী বা সন্তান নেই।

ইন্ডিয়ার একটি মিডিয়ার রিপোর্ট অনুসারে, রেখা তার বেশিরভাগ সময় নিজের বাড়িতে কাটান এবং তার সেক্রেটারি ফারজানাও তার সাথে একই বাড়িতে থাকেন। ফারজানা সারাক্ষণ তার সাথে থাকেন, তাকে সারাক্ষণ ছায়ার মতো আগলে রাখেন। ফারজানা রেখাকে তার মায়ের মতোই যত্ন করেন। খবরে বলা হয়েছে, রেখা তার সম্পদের কিছু তার সচিব ফারজানাকে এবং কিছু চ্যারিটি তে দেবেন।

রেখা বিশ্বাস করেন, তিনি তার অর্থ সেই চাই প্রতিষ্ঠানে দেবেন যার খুব প্রয়োজন। রেখা তার কষ্টার্জিত অর্থ অভাবী শিশু এবং বৃদ্ধদের দিতে চান। ফারজানা সবসময় রেখার যত্ন নিয়েছে এবং যদি সে তার খুব কাছে থাকে তবে অভিনেত্রী তার অর্ধেক সম্পদ তাকে দেবেন। তবে সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে এখনোও আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি রেখা। 

Link copied!