পর্দা উঠেছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। এবারের কান উৎসবে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেটে হেঁটে ইতিমধ্যে নজর কেড়েছেন এই বলি সুন্দরী।
এর আগে মুম্বাই বিমানবন্দর থেকে উৎসবে যোগ দিতে যাওয়ার সময়ও ফটোসাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। উৎসবে প্রদর্শিত হবে ঊর্বশীর নতুন ছবি।

এছাড়া ফটোকল লঞ্চ ইভেন্টেও অংশ নেবেন তিনি। সেখানে পারভিন ববির ভূমিকায় নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলবেন তিনি।
এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যাবে বলিউডের একঝাঁক নতুন মুখ। কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করছেন অনুষ্কা শর্মা থেকে সানি লিওনি, মানসী চিল্লার, এষা গুপ্তা, নবাব নন্দিনীসহ আরও অনেকে।