কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? শাকিবের উদ্দেশে বুবলী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৪:০৩ পিএম

কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? শাকিবের উদ্দেশে বুবলী

শাকিব-বুবলী জুটি সিনেমাপ্রেমীদের কাছে প্রিয় হলেও ব্যক্তিজীবনে তারা একে-অপরের কাছে যেন অপ্রিয় হয়ে উঠেছেন! কিছুদিন পর পর বুবলীকে কেন্দ্র করে শাকিব খানের দেয়া বিভিন্ন মতামত এমনটি নির্দেশ করে।

SK1

এদিকে শাকিব খান একাধিকবার মুখ খুললেও বুবলী সবসময় বোঝাতে চেয়েছেন তাদের সর্ম্পক এখনো বেশ মধুর। 

গতকাল সংবাদ মাধ্যমে শাকিব খান জানান, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ। এদিকে বরাবরের মতো এবারও বুবলী বোঝাতে চেয়েছেন তাদের সম্পর্কে ছেদ পরেনি।

বুবলী আজ সকালে তার ফেসবুক পোষ্টে লিখেন, মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলেনা..

SK2

আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !!

শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো..।

 SK4

আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি.. শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি..।

কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..।

SK5

আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি..।

আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না..

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়..। অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো..।

SKD

এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না.. এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..।

শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের।

GGR

২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের। গত ৩০ সেপ্টেম্বরে এসব তথ্য জানান বুবলী। 

এদিকে শাকিব-বুবলির কাঁদা ছোড়াছুড়িতে মিডিয়াপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই জুটি। 

 

Link copied!