কেজিএফ-২: তারকারা কে কত পারিশ্রমিক নিলেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ১২:০০ পিএম

কেজিএফ-২: তারকারা কে কত পারিশ্রমিক নিলেন

১০০ কোটি টাকা বাজেটের দক্ষিণ ভারতীয় সিনেমা কেজিএফ-২ এরইমধ্যে ৭৮০ কোটিরও বেশি আয় করেছে। এই সিনেমার কে কত পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে দর্শকদের কৌতুহল থাকতেই পারে। দক্ষিণের চলচ্চিত্রের সূত্রগুলো বলছে, কেজিএফ-২ তে মুল চরিত্রে অভিনয়ের জন্য ‘রকি ভাই’ খ্যাত যশ পারিশ্রমিক নিয়েছেন ২৫ থেকে ২৭ কোটি টাকা।

পারিশ্রমিকের অঙ্কের নিরিখে পিছিয়ে নেই অধিরা সঞ্জয়ও। সঞ্জয় দত্ত এই সিনেমা করতে ৯ থেকে ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। ছবিতে প্রধানমন্ত্রী রামিকা সেন এর ভুমিকায় অভিনয় করার জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলিউডের এক সময়ের সামনের সারির নায়িকা রবিনা। রকি ভাই এর স্ত্রী রিনা দেশাই এর চরিত্রে অভিনয় করার অভিনেত্রী শ্রীনিধি এই ছবির জন্য প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সিনেমার পরিচালক ও গল্পের লেখক প্রশান্ত। তিনি সিনেমাটি পরিচালনা করতে পারিশ্রমিক নিয়েছেন ১৫ থেকে ২০ কোটি। প্রশান্ত ইতোমধ্যে কাজ শুরু করেছেন তার পরবর্তি সিনেমা সালার এর শুটিংয়ে। প্রভাস অভিনীত এই সিনেমা ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা।    

Link copied!