কেন ‘হেরা ফেরি ৩’ এ নেই অক্ষয় কুমার?

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০১:২৯ পিএম

কেন ‘হেরা ফেরি ৩’ এ নেই অক্ষয় কুমার?

হেরা ফেরি ৩ থেকে বাদ পড়েছেন অক্ষয় কুমার।সেই খবরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে খিলাড়ির ভক্তমহলে।অক্ষয়ের বদলে হেরা ফেরি ৩-তে রাজুর চরিত্রে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।

প্রথম থেকেই অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছিল। কিন্তু এত সব জল্পনার মধ্যে শোনা গেল ‘হেরাফেরি ৩’এ থাকবেন না অক্ষয়। কিন্তু কেন এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয়?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন সেই কারণ।অক্ষয় বলেন, ‘‘এই ছবিটা আমার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। অনেক স্মৃতি রয়েছে এই ছবিটার সঙ্গে। আমারও খারাপ লাগছিল এত বছর ধরে ছবিটা তিন নম্বর পার্টটা আসছে না। এই ছবির প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল, তবে চিত্রনাট্য আমার পছন্দ হয়নি। এছাড়াও কিছু সৃজনশীল মতবিরোধ ছিল। তাই আমি নিজে থেকেই পিছিয়ে যাই।’’

রাজুর চরিত্রে কার্তিক কী পারবেন অক্ষয়কে ছাপিয়ে যেতে? সেটা জন্যর এখন অপেক্ষায় কার্তিক ও অক্ষয় অনুরাগীরা।

Link copied!