কেমন ছিল মহানগর?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৬, ২০২১, ০৫:৩৯ পিএম

কেমন ছিল মহানগর?

জুনের মাঝামাঝি সময়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে আলোচিত ক্রাইম-থ্রিলার ওয়েবসিরিজ ‘মহানগর’ এর অফিশিয়াল ট্রেলার। প্রকাশের পর থেকেই সিরিজটি দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

এই ওয়েব সিরিজটি বাংলাদেশের বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমের ডেবিউ ওয়েব সিরিজ। সিরিজটি পরিচালনা করেছেন ‘কষ্টনীড়’ খ্যাত বাংলাদেশী পরিচালক ও চিত্রনাট্যকার আশফাক নিপুন।

দ্য রিপোর্টের শোবিজ প্রতিবেদকের চোখে ‘মহানগর’ এর কাহিনী পর্যালোচনা করা হলো:

সিরিজটিতে বাংলাদেশের পুলিশ বাহিনীতে দুর্নীতি যে একটি প্রধান সমস্যা এই বিষয়টি দেখানো হয়েছে। মোট আট পর্বের এই সিরিজের কাহিনীটি সম্পূর্ণ মৌলিক এবং বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক।

ট্রেইলারে দেখা যায় , প্রভাবশালী একজন শিল্পপতির ছেলে (শামল মাওলা অভিনয় করেছেন আফনান চরিত্রে) একজন সাইক্লিস্টকে হত্যা করে। মূলত এই ঘটনাকে ঘিরেই পুরো ওয়েবসিরিজের কাহিনী আবর্তিত হয়।

আফনান দুর্নীতিবাজ পুলিশ অফিসার হারুন ( মোশারফ করিম অভিনয় করেছেন) চেষ্টা করতে থাকে আফনানকে বাঁচানোর। হারুন ক্রাইম জোনের অফিসার ইন চার্জ (ওসি)। তার দুর্নীতিবাজ চরিত্রটি উপ-পরিদর্শক মলয় (মোস্তাফিজুর নূর ইমরান অভিনয় করেছেন) এবং সহকারী কমিশনার শাহানা হুদা (জাকিয়া বারী মামো অভিনয় করেছেন) দুটি প্রধান কেন্দ্রীয় চরিত্রের সাথে বিপরীতে। মলয় এবং শাহানা দুজনই সৎ পুলিশ অফিসার, তারা মামলার  সঠিক বিচার চান।

যদিও কাহিনীটি শুনতে খুব সাধারণ মনে হলেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে  এটি খুব আলোচিত ও সমালোচিত একটি সমস্যা। বলা যেতে পারে এটি সাম্প্রতিক সময়ে আমি দেখেছি অন্যতম সেরা বাংলাদেশী ওয়েবসিরিজ।

সমালোচনা

পুরো সিরিজটিতে  আমার কাছে একমাত্র সিনেমাটোগ্রাফির স্টাইল বিষয়টি বেশ দুর্বল লেগেছে। এই সিরিজটির শুটিং করেছেন বরকত হোসেন পোলাশ যিনি নিঃসন্দেহে বাংলাদেশী মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান পেশাদার একজন মানুষ। পুরো সিরিজটি সুন্দরভাবে শ্যুট করা হয়েছিল তবে হ্যান্ডহেল্ড শটগুলিতে অনেক সময় খুব বেশি ঝাঁকুনি দিয়েছে। আমি মনে করি কিছু শট যদি কেবল স্থির বা সাধারণ ট্রলির দ্বারা করা হত তবে আরও বেশি  ভালো হত।

আর একটি বিষয আমার নজড় কেড়েছে।  বেশ কিছু সংলাপ ইংরেজি ভাষায়  দেওয়া হয়।  এটির ব্যবহারও যথাযথ  ছিল, কারণ এই শহরের উচ্চবিত্ত মানুষেরা   ইংরেজি ভাষাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ইংরেজি সংলাপদাতাদের ইংরেজি উচ্চারণে আরেকটু দ্ক্ষ হলে ভালো হতো। এই  ক্ষেত্রে এমন অভিনেতাদের কাস্ট করা উচিত যারা ইংরেজি কথোপকথনে আরও বেশি দক্ষ।

সামগ্রিকভাবে, ‘মহানগর’ সাম্প্রতিক সময়ে আমার দেখা ভালো লাগার মতো একটি ওয়েব সিরিজ। আশফাক নিপুন এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন দূর্দান্তভাবে। দুই বাংলার দর্শকেরা এই সিরিজের প্রশংসাং পঞ্চমুখ হয়ে আছেন। আমি বাংলাদেশী  কন্টেন্টের পাইরেসি রোধে  দর্শকদের অনুরোধ জানাতে চাই, যাতে প্রযোজকরা ভবিষ্যতে আরও দুর্দান্ত গল্পনির্মানে বিনিয়োগ করতে পারেন।

 

 

Link copied!