কোক স্টুডিও বাংলায় এবার এলো সারি গান!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৩, ১২:৪২ পিএম

কোক স্টুডিও বাংলায় এবার এলো সারি গান!

কোক স্টুডিও বাংলায় কোন গান আসা মানেই শ্রোতা-দর্শকদের জন্য ভিন্নতার স্বাদ। এবার তারা প্রকাশ করেছে নতুন আরেকটি গান।

রোববার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। 'দেওরা' শিরোনামের এই গানটি লিখেছেন ফজলু মাঝি। যিনি পেশাদারভাবে নৌকা বাইচ করেন।

গানটি প্রসঙ্গে কোক স্টুডিও বাংলা জানায়, ‘দেওরা’ গানের কথাগুলো ফজলু মাঝি লিখেছেন। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি নিজেই। তিনি পেশাদারভাবে নৌকা বাইচ করেন। তার রয়েছে একটি নৌকাবাইচের দল। বাইচের সময় দলের সদস্যদের নিয়ে দলগতভাবে গানটি পরিবেশন করেন তিনি।

Capturetr

নৌকা বাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। এই গানটিই নতুন আয়োজনে নিয়ে এসেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান এবং লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।

গানটি সম্পর্কে প্রীতম বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারজুড়ে আমি গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি, যা দর্শক-শ্রোতাদের কল্পনাকে জাগিয়ে তুলতে পারবে। কোক স্টুডিও বাংলা আমাকে আরও নতুন ধরনের কিছু করার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে। দেওরা এমন একটি গান যার সঙ্গে সবাই নিশ্চিতভাবে গলা মেলাবেন। গানটি সবার খুব ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

গানটিতে ‘সারি গান,’ ‘জাগ গান’-এর মতো লোকসংগীতের বিভিন্ন ধারা ব্যবহার করা হয়েছে। ‘সারি গান’ সাধারণত শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত, আর ‘জাগ গান’ পরিচিত এর অনুপ্রেরণামূলক কথার জন্য।

Link copied!