করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সব ধরনের সাবধানতা এবং কোভিড বিধি মেনে আপাতত নিভৃতবাসে তিনি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। অসাধারণ নাচের জন্য যার এত খ্যাতি, সেই নোরার শারীরিক অবস্থা ভালো নেই। বিছানা থেকে একদমই উঠতে পোরছেন না। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে।

সম্প্রতি নোরার একটি অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছিল নেটমাধ্যমে। সেই ছবিগুলি যে আসলে পুরনো, সে কথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই বিবৃতিতে। জানানো হয়েছে, বিগত কয়েক দিন সম্পূর্ণ ভাবে বাড়িতেই ছিলেন অভিনেত্রী।

নোরা নিজেও অনুরাগীদের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরে শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সকলে দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পড়ুন। যে কোনও মানুষেরই এই রোগটি হতে পারে। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যকে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সকলে নিজের খেয়াল রাখুন, ভাল থাকুন।’ 
বুধবার(২৯ ডিসেম্বর) অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান এবং অমৃতা অরোরা। বলিউডে ফের বাড়ছে করোনা আতঙ্ক। এতালিকায় স্থান পেলো নোরার নাম।