বলিউড পাড়ায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন বেশ কয়েকবার চাউর হয়েছে। একসময়ে তা সত্য প্রমাণিত হয়নি। তবে এবার ঈদুল ফিতরের দিন সালমান খানের বোন অর্পিতা খানের দেওয়া পার্টিতে ঢিলেঢালা পাশাক পরে হাজির হওয়ায় ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন আবারও ছড়িয়ে পড়েছে। বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷।

অর্পিতা খানের পার্টিতে পরনে বেইজ রঙের ঢিলেঢালা আনারকলি সালোয়ার, খোলা চুলে অভিনেত্রীকে দেখেই মা হওয়ার জল্পনা শুরু হয়েছে ঈদ পার্টির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে৷ প্রাক্তন প্রেমিক সালমানের বোন অর্পিতার বাড়িতে ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ৷ প্রতি বছরই অর্পিতার বাড়িতে দেখা যায় ক্যাটরিনাকে৷ ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর প্রাক্তনের বাড়ির ঈদে দেখা গেল ক্যাটকে৷ মূলত ওই অনুষ্ঠান থেকেই সব জল্পনার শুরু৷

আসলে অভিনেত্রীকে ঢিলেঢালা সালোয়ার-কামিজে দেখেই সন্দেহ করেছেনে নেটিজেনরা৷ ঈদ পার্টির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'ক্যাটরিনা কি সন্তান সম্ভবা?' কেউ আবার সরাসরি বলেছেন, 'দেখেই মনে হচ্ছে তিনি যে অন্তঃসত্ত্বা'৷

যদিও এর কোনও উত্তরই দেননি অভিনেত্রী৷ আসলে ঢিলেঢালা পোশাক পরলেই যেন এই একটা প্রশ্নই সবার আগে মনে আসে। ঈদ পার্টিতে ঢিলেঢালা পোশাকে ক্যাটকে দেখেই চর্চা চলছে৷

টিনসেল টাউনে খবর বেরিয়েছে ,আজকাল নাকি স্ত্রী ক্যাটরিনার সাথে বেশিই সময় কাটাচ্ছেন ভিকি কৌশল। অতিরিক্ত যত্নও করছেন স্ত্রীর। ক্যাটরিনা নাকি নিজের ছবির পরবর্তী সব শুটিংও পিছিয়ে নিয়েছেন। এই ঘটনায় মা হওয়ার জল্পনা আরও জোরদার হয়েছে। তবে নেটা দুনিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবরে এখন পর্যন্ত মুখে তালা লাগিয়ে রয়েছেন ভিকি ও ক্যাটরিনা৷

প্রসঙ্গত, 'মেরি ক্রিসমাস' ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ৷ ওই সিনেমায় ক্যটাকে মাতৃত্ব উপভোগ করতে দেখা যাবে৷ তবে বাস্তবে এমন খবর কবে দিবেন তার অপেক্ষায় দিন গুনছেন ক্যাটরিনার অগণিত ভক্ত-অনুরাগীরা৷