শুরু হয়ে গেছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আয়োজন। একে একে পালিত হবে বিয়ের নানা অনুষ্ঠান। নিয়ম মেনেই হাতে মেহেদি পরবেন ক্যাটরিনা। তবে তা সাধারণ কোনো মেহেদি নয়, লাখ টাকার মেহেদি দিয়ে নিজের হাতে হবু স্বামীর নাম লিখবেন ক্যাটরিনা।
জানা গেছে, বিয়ের পাত্র-পাত্রী, অর্থাৎ ভিকি-ক্যাটের হাতে লাগানোর জন্য অত্যন্ত বিশেষ এক মেহেদি আনার ব্যবস্থা করা হয়েছে। আর এই মেহেদি রাজস্থানের পালি থেকে আনা হচ্ছে।
কোনও রকম রাসায়নিক পদার্থ ছাড়া বিশেষ ধরনের মেহেদি তৈরি হচ্ছে ক্যাটরিনার জন্য। আর এই মেহেদি তৈরি করছেন রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা। তাদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা। ইতিমধ্যেই মেহেদির নমুনা পাঠানো হয়েছে হবু কনেকে।
তবে এও জানা গেছে, যে ব্যবসায়ী এই মেহেদি তৈরির কাজ নিয়েছেন, ভিকি-ক্যাটরিনার থেকে তিনি কোনও টাকা নিতে চাননি।
রাজস্থানের সোজত জেলায় মেহেদিকে হেনা বলা হয়। আর এর চাকচিক্যই আলাদা। রাজস্থানের মেহেদি শুধু এ রাজ্যেই নয়, সারা দুনিয়ায় প্রসিদ্ধ। এই হবু দম্পতি তাদের পছন্দের নকশা নির্বাচন করে ফেলেছেন। এখন শুধু হাতে লাগানোর অপেক্ষা।