'গলুই' এর টানে দেশে ফিরছেন শাকিব খান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০২:৩৮ পিএম

'গলুই' এর টানে দেশে ফিরছেন শাকিব খান

দীর্ঘদিন যুক্তরাষ্ট্র অবস্থান করার পর ঢাকায় ফিরছেন সুপারস্টার শাকিব খান। এবার তিনি ঈদ করতে দেশে ফিরছেন। আগামী ২৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। তা-ও মাত্র ৩০ দিনের জন্য। বিশেষ সূত্রের বরাতে এই খবর জানা যায়। ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। এই ছবির প্রচারণা চালাতেই ৩০ দিনের জন্য দেশে অবস্থান করবে জানা যায়। 

দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। এছাড়া সেখানের একটি আয়োজনের অতিথি হবেন। বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের।

উল্লেখ্য, জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান নিজেই। যেখানে নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

Link copied!