গান চুরির অভিযোগে ফের বিতর্কে জড়ান রূপঙ্কর বাগচী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২২, ০৪:৪২ পিএম

গান চুরির অভিযোগে ফের বিতর্কে জড়ান রূপঙ্কর বাগচী

পশ্চিমবঙ্গের গায়ক রূপঙ্কর বাগচী একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। মাত্র কিছুদিন আগেই বলিউডের প্রয়াত গায়ক কে কে প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে দুই বাংলাতেই ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। এবার মিললো গান চোরের তকমা। মনোরমা ঘোষাল নামে এক নারী ইউটিউবার তার নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ- ওই ইউটিউবারের গাওয়া গান নাকি চুরি করেছেন রূপঙ্কর।

বৃহস্পতিবার গায়ক রূপঙ্কর ও কম্পোজার পার্থ ব্যানার্জীর নামে গান চুরির অভিযোগে তুলে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন মনোরমা। ইউটিউবে প্রায় ৬মাস আগে "সাগর তুমি" শিরোনামে একটি গান আপলোড করেন তিনি। যে গান কম্পোজার পার্থ ব্যানার্জীর প্রত্যক্ষ সহযোগিতায় গায়ক রূপঙ্কর বাগচী চুরি করেছেন। 

জেনারেল ডায়েরি করার পর ওই সঙ্গীত শিল্পী বলেন "প্রায় ছয়মাস আগে আমার চ্যানেলে গানটা আপলোড হয়ে যায়। গানটির ভিডিও করে গানটি ছাড়ি এবং পার্থ ব্যানার্জী যিনি কম্পোজার উনি পুরোপুরি পারিশ্রমিক নিয়ে গানটি আমাকে দেয়। আমি গানটি করি। ওনাকে এটাও বলা হয়েছিল এটা আমার সম্পূর্ণ নিজের গান আপনি খুব ভালো করে দেখবেন গানটি যাতে সবার কাছে পৌঁছায়। প্রমোশন এবং প্রমোট করার জন্যও যথাযোগ্য টাকাও তিনি নিয়েছিলেন।" 

মনোরমা আরও দাবি করেন গেলো ২৫ তারিখ পার্থ ব্যানার্জী এস এম এস মারফৎ অনুরোধ করে তাকে বলেন "কিছু দিনের জন্য গানটি তুমি মিউট করে দাও। তুমি পাবলিক করো না গানটি।" "কেন জিজ্ঞাসা করলে পার্থ ব্যানার্জি বলেন বলেন রূপঙ্কর বাগচী ওই গানটি গাইছেন। ব্যাপারটা কনসিডার করার অনুরোধ করেন। আমি বলেছিলাম, গান আমার প্যাশন। কোনওভাবেই এখানে আপোস করতে পারব না। এরপর উনি আর উচ্চবাচ্য করেননি।"

এই সঙ্গীত শিল্পী বলেন, পার্থ ব্যানার্জির থেকে এমন ফোন পাওয়ার পরেই চলতি মাসের ২৫ তারিখে তার অভিভাবকের তরফ থেকে রূপঙ্করকে ফোন করা হয়েছিল। পরে ভিডিও লিঙ্ক, ডিটেলস লিখে ,মেসেজ করা হয়েছিল। ম্যাসেজ করে তাকে জানানো হয়েছিল যে গানটি অলরেডি গাওয়া হয়ে গেছে একজন গেয়েছেন এটা দ্বিতীয় বার করে হতে পারে না। মনোরমা বলেন তিনি ম্যাসেজ গুলো দেখেছেন। দেখার পর উনি গানটি কী করে রিলিজ করেন। তিনি আরও বলেন, "আমার কাছে সব প্রমাণ রয়েছে।" 

২৯ জুন গানটি ট্রেন্ড করতে শুরু করায় মনোরমা নিজের ইউটিউব চ্যানেলের কনটেন্ট চেক করার সময়ে দেখতে পান যে 'সাগর তুমি' গানটিতে স্ট্রাইক এসেছে। তা আর চলছে না। মনোরম বলেন, "সার্চ অপশনেও আমার গানটা আসছিল না। অথচ রূপঙ্কর বাগচীর গানটি বাজছে। বুধবারই রূপঙ্কর বাগচীর গানটি রিলিজ করেছে।" তাই আমি চাইছি ওদের বিরুধ্যে ব্যবস্থা নিতে। আর যে চ্যানেল থেকে ওরা গানটি স্ট্রাইক করে দিয়েছিল, ওরাই যেন গানটি আবার রিলিজ করে দেয়। স্পষ্ট ভাবে ওরা আমার গান চুরি করেছে। আমার গান আমার পারমিশন ছাড়া কপি রাইট বার করে ওরা চুরি করেছে সেটা কেন করবে।  

Link copied!