ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল এই বহুমুখি প্রতিভার অধিকারী অভিনেতার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখন তিনি রাজনীতি নিয়েই ব্যস্ত সময় পার করেন। কিন্তু শরীর আর সইছে না তার।
গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ভর্তি আছেন এই অভিনেতা। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে— আইসিইউতে রাখা হয়েছে তাকে।১৬ দিন ধরে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে।
তিনি বর্তমানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। নানা শারিরীক অসুস্থ্যতার কারণে নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তাকে। এর আগেও দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। সিঙ্গাপুরে তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ে। রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। গতকাল (৫ এপ্রিল) তার পাকস্থলীতে রক্তক্ষরণও হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান। তিনি বলেছেন, ‘গত ২১ মার্চ থেকে বাবা আইসিইউতে। রক্তে সংক্রমণ মারাত্মক বেড়েছে। সর্বশেষ তার পাকস্থলীতে ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে। এর আগে গত ১৫ মার্চ খিচুনি শুরু হলে ওনার মস্তিষ্কে একদফা অস্ত্রোপচার করা হয়। পরিবারের পক্ষে দেশবাসীর কাছে বাবার জন্য আমরা দোয়া চাই।