অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় হাসপাতলে ভর্তি হয়েছেন। শনিবার রাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে তার । বিষয়টি নিশ্চিত করেছেন স্পর্শিয়ার মা সুজান হক।
তিনি বলেন, স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, শনিবার রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।
এছাড়াও, দীর্ঘদিন পর গত কোরবানির ঈদের নাটকে দেখা গেছে স্পর্শিয়াকে। একটির নাম ‘সুপার ভাবী’। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অন্যটি মামুন আবদুল্লাহর ‘মায়ের বিয়ে’।